দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

by ABDUR RAHMAN

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেন, যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

বিজ্ঞাপন
banner

সূত্র: প্রেস টিভি।

তিনি জানান, ‘ট্রু প্রমিজ–৪’ অভিযানের অধীনে এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে, তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ।

নায়েইনি আরও বলেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন প্রজন্মের অস্ত্র শিগগিরই সামনে আসবে। এসব প্রযুক্তি এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি। তাই আগামী সামরিক অভিযানে শত্রুপক্ষকে আরও কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।

এদিকে, এই ঘোষণার সময়ই ইরান ইসরায়েলের তেল আবিব শহরে ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায়। ইরানের দাবি, ক্ষেপণাস্ত্রটি উচ্চমাত্রার নিখুঁত লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ