লারিজানি: ইরানের প্রতিশোধ, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধ প্রস্তুত

by ABDUR RAHMAN

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি দাবি করেছেন, চলমান সংঘাতে ইতিমধ্যেই ৫০০–র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের বিরুদ্ধে অন্যায় যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছে। তিনি বলেন, “মাত্র কয়েক দিনের মধ্যে ৫০০–র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এখন ট্রাম্পকে হিসাব করতে হবে—যুক্তরাষ্ট্র কি এখনও সবার আগে, নাকি ইসরাইল?”

তবে পেন্টাগন এখন পর্যন্ত মাত্র ছয়জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে, যার মধ্যে চারজন কুয়েতে নিহত হয়েছেন।

বর্তমানে লারিজানি ইরানের ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল–এর প্রধান। এর আগে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি সতর্ক করে বলেন, “গল্প এখানেই শেষ নয়। ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে সংঘাত শুরু হয়। ওই হামলায় আলী খামেনি এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন। সরকারি হিসাবে, চার দিনের লড়াইয়ে প্রায় ১ হাজার ৫০ জন ইরানি নিহত হয়েছে। এর মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরে ১৬৫ জন স্কুলশিশুর মৃত্যুর খবর ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

banner

এ জাতীয় আরো সংবাদ