আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত, পাইলট জীবিত আটক

by ABDUR RAHMAN

আফগানিস্তানের জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আফগান সামরিক বাহিনী ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে পাইলট প্যারাসুটের মাধ্যমে অবতরণ করেন এবং পরে তাকে আটক করা হয়।

পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ জানান, জালালাবাদ শহরে পাকিস্তানি যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে এবং পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। পূর্ব আফগানিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী বলেন, আফগান বাহিনী বিমানটি ভূপাতিত করেছে এবং পাইলট বর্তমানে তাদের হেফাজতে আছেন।

একজন এএফপির সাংবাদিক জানান, জালালাবাদের আকাশে বিমান উড়ার শব্দ শোনা যায় এবং কিছুক্ষণ পর শহরের বিমানবন্দরের দিকে দুটি বিস্ফোরণের শব্দ ধরা পড়ে। এর পরপরই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

এ ঘটনায় পাকিস্তানের সামরিক বাহিনী বা তথ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এর আগে, শুক্রবার আফগানিস্তানের কাবুল ও দক্ষিণাঞ্চলীয় কান্দাহার-এ বিমান হামলা চালায় পাকিস্তান। গত বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তে আফগান বাহিনীর বড় ধরনের অভিযানের পরই এই হামলা পরিচালিত হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ