নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে গিয়ে হামলার শিকার হান্নান মাসউদ

by ABDUR RAHMAN

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বুধবার দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে প্রকল্প বাজার এলাকায় যান এমপি হান্নান মাসউদ। সেখানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন
banner

সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ সময় হান্নান মাসউদ বলেন, “আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাতরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। আমি এখানে অবস্থান নিয়েছি। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে সরে যাব না। ২০১৮ সালেও সে সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।”

অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “আমি ঘটনাস্থলে রয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ