মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল বৃহস্পতি ও শুক্রবার, অংশ নেবেন দেশ-বিদেশের বরেণ্য আলেমরা

by Hasan Al-Mahmud

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকার জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা। বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিতব্য এ ইজতেমায় দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদরা বয়ান পেশ করবেন।

ইজতেমায় সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আলহাজ মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

বিজ্ঞাপন
banner

মধুপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী জানান, এবারের ইসলাহি ইজতেমায় পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরাম অংশ নেবেন।

আমন্ত্রিত আলোচকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের আল্লামা উবায়দুল্লাহ খালিদ ও আল্লামা ফয়সাল নাদিম শাহ, ভারতের আল্লামা হাসান আসজাদ মাদানী, সাবেক ধর্ম উপদেষ্টা আল্লামা আফম খালিদ হোসেন, ফরিদাবাদ মাদরাসার মুফতি আবু সাঈদ, ঢালকানগরের মুফতি আব্দুল গাফফার, নারায়নগঞ্জ ডিআইটির মাওলানা আব্দুল আউয়াল, ঢাকার মুহাম্মদপুরের মুফতি মানসুরুল হক, আকবর কমপ্লেক্সের মুফতি দেলোয়ার হোসাইন, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল ঢাকা।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকার আরও অনেক বিশিষ্ট ওলামায়ে কেরাম ইসলাহি ইজতেমায় বয়ান পেশ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইজতেমায় দ্বীনি আলোচনা, ইসলাহি বয়ান ও নসিহতের পাশাপাশি মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সামানাসহ উপস্থিতির ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা ধর্মপ্রাণ মুসলমানদের দলবদ্ধভাবে ইজতেমায় অংশগ্রহণ করে জামিয়ার ইসলাহি ইজতেমাকে সফল করার আহ্বান জানিয়েছেন।

banner

এ জাতীয় আরো সংবাদ