রমজানের পবিত্রতা রক্ষার আহবানে যুব মজলিস নারায়ণগঞ্জ সদর থানায় র‍্যালি অনুষ্ঠিত

by Master Fatih
আজ(২০ফেব্রুয়ারী২৬) শুক্রবার, বাদ জুমা বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার আহবানে যুব র্যালি অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ এর সভাপতিত্বে উক্ত র্যালিতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী সাধারণ সম্পাদক ডা.আল-আমীন রাকিব, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মো রফিকুল ইসলাম, সংগঠন বিভাগের সম্পাদক মো সোহান খান, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক হাজী লিয়াকত হোসেন, প্রকাশনা বিভাগের সম্পাদক হাফেজ রিয়াদ হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন যুব মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার সহ-সভাপতি মো আরাফাত হোসাইন, বাইতুল মাল বিভাগের সম্পাদক ইসমাইল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মো আবু সাঈদ, মজলিসে আমেলা সদস্য মো আরাফাত, বন্দর থানা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মো বাদশাহ মিয়া, ফতুল্লা থানা শাখার বাইতুল মাল বিভাগের সম্পাদক ইমরান মোল্লাসহ প্রমুখ।
banner

এ জাতীয় আরো সংবাদ