‘হাদি হত্যার বিচার বাংলাদেশেই হবে, সরকারের গদি এখন নড়বড়ে’: লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী

৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতার হুশিয়ারি; দাবি না মানলে ১ দফায় রূপান্তরের হুঁশিয়ারি

by ABDUR RAHMAN
লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

কুমিল্লা অঞ্চলে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৫ সেপ্টেম্বর) ৬ দফা দাবিতে আয়োজিত ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চের অংশ হিসেবে কুমিল্লায় অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

গণভোটের মাধ্যমে অর্জিত জনরায় কার্যকর করা এবং দেশজুড়ে দেখা দেওয়া তীব্র গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট সমাধানের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য এই কর্মসূচির ডাক দেয়। লংমার্চটি কুমিল্লায় পৌঁছালে নেতাকর্মী ও স্থানীয় জনতার সমাগমে তা এক মহাসমাবেশে পরিণত হয়।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কুমিল্লার মানুষ ইতিহাসজুড়ে সাহসিকতার পরিচয় দিয়েছে। এ দেশের জনগণ কোনো ধরনের সন্ত্রাসী বা চাঁদাবাজদের কাছে কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। বর্তমান শাসনব্যবস্থার ভিত্তি নড়বড়ে হয়ে গেছে উল্লেখ করে তিনি আন্দোলনরত কর্মীদের শেষ পর্যন্ত রাজপথে অবস্থান ধরে রাখার আহ্বান জানান। এ সময় তিনি শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও কঠোর বিচার দেশের মাটিতেই নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

চলমান রাজনৈতিক রূপরেখা নিয়ে এনসিপি নেতা জানান, দেশের আপামর জনতার অধিকার প্রতিষ্ঠায় ৬ দফা দাবির ভিত্তিতে ১১ দলীয় ঐক্য নতুন সংগ্রাম শুরু করেছে। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এবং স্রষ্টার ওপর পূর্ণ আস্থা রেখে রক্ত দিয়ে হলেও রাজপথের এই লড়াই সফল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উপস্থিত সমাবেশ থেকে সরকারের উদ্দেশে চূড়ান্ত বার্তা দিয়ে তিনি বলেন, জনগণের ন্যায্য ৬ দফা দ্রুত মেনে না নিলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে। কালক্ষেপণ করা হলে এই আন্দোলন সরাসরি বর্তমান সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে রূপান্তরিত হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ