গণভোটের রায় বানচালের চেষ্টা করলে জনগণের হাতে লালকার্ড আছে: মামুনুল হক

ছয় দফা দাবি আদায়ে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পথে নারায়ণগঞ্জের চিটাগাং রোডের পথসভায় গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

by Master Fatih
চিটাগাং রোডের পথসভায় বক্তব্য দিচ্ছেন আল্লামা মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ>>

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে আয়োজিত পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “গণভোটের রায় বানচালের চেষ্টা করলে জনগণের হাতে লালকার্ড আছে।”

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন তিনি।

বিজ্ঞাপন
banner

আল্লামা মামুনুল হক বলেন, “হাসিনাকে জনগণ ছক্কা পিটিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তারেক রহমান সাহেব, আপনিও যদি একই পথে হাঁটেন, আপনার মুখপাত্রকে দিয়ে বারবার গণভোটকে অবৈধ প্রমাণের অপচেষ্টা করে যান, আপনার অবস্থাও ভিন্ন কিছু হবে না।”

তিনি বলেন, “আপনারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন। মনে রাখবেন, এর মাধ্যমে যদি গণভোটের রায় বাস্তবায়নে গণভোটের রায়কে বানচাল করতে চান, মনে রাখবেন—জনগণের হাতে লালকার্ড আছে।”

লংমার্চটি গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামের উদ্দেশে আয়োজিত হচ্ছে।

banner

এ জাতীয় আরো সংবাদ