ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে মেয়র প্রার্থী, ঢাকা দক্ষিণে ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের

by ABDUR RAHMAN

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

এর আগে ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ও ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার প্রার্থিতার ঘোষণা দেন।

আব্দুল্লাহ আল জাবের গত জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ওই অভ্যুত্থান থেকে প্রেরণা নিয়ে গঠিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চে তিনি বর্তমানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ছিলেন শরীফ ওসমান বিন হাদি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। একপর্যায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট হামলাকারীদের আক্রমণে তিনি গুলিবিদ্ধ হন এবং পরে গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সংগঠনটির লক্ষ্য হলো সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান রাখা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র নির্মাণে কাজ করা।

আব্দুল্লাহ আল জাবেরের প্রার্থিতা ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী দিনে তার নির্বাচনী ইশতেহার ও প্রচার কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তথ্য জানা যাবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ