কুমিল্লা-০৪ আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচিত হাসনাত আবদুল্লাহ বলেন, আমি ৮০% ভোট পেয়ে পাশ করেছি। যেই বিশ হাজার মানুষ আমাকে ভোট দেয় নাই, তাদের মন জয় করে এই দেবিদ্বারের সকল শ্রেণি পেশার মানুষের সাথে মিশে থাকব ইনশাআল্লাহ। আমি সমাজকে এমনভাবে সাজাতে চাই, যেখানে আমার শত্রুর প্রতিও যেন কেউ বেইনসাফি করতে পারবে না।
গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্র কাঠামোকে ইনসাফের ভিত্তিতে গড়ে তুলার চেষ্টা থাকবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ২৪ আগস্টের পর থেকে যেভাবে সাধারণ ছিলাম এখন আর সেটা থাকতে পারব না। এখন আমাদের কাঁধে দায়িত্ব এসেছে। এই সময়টুকুর মধ্যে আমরা অনেককে হারিয়েছি। আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, হাদী ভাই শহীদ হয়েছে। এখন আমাদের কাঁধে শহীদ পরিবারের দায়িত্ব আছে। আমরা সেভাবেই এগিয়ে যাব ইনশাআল্লাহ।
আবুআ/

