হ্যাকিংয়ের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য: সংবাদ সম্মেলনে জামায়াত

by ABDUR RAHMAN

নারীদের ওপর সহিংসতা ধামাচাপা দিতেই জামায়াতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট করেছে একটি গ্রুপ-এমন মন্তব্য করেছেন দলটির মিডিয়া সেলের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
banner

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “হ্যাকের ঘটনায় যারাই জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করতে একটি গোষ্ঠী এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।”

একটি দলের মানুষের আচরণ, অপপ্রচার এবং সাইবার হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা।

শেরপুরে জামায়াতের স্থানীয় নেতা হত্যাকাণ্ডের এক সপ্তাহ যেতে না যেতে অপরাধীদের জামিন দেওয়াকে আইনের শাসনের ওপর আঘাত বলে দাবি করেন এহসানুল মাহবুব জুবায়ের। সুষ্ঠু বিচারে প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ