ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলশিক্ষক যুগল চন্দ্ৰ শীল গ্রেপ্তার

by AMIRUL ISLAM

নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুগল চন্দ্ৰ শীল (৪৮) নামে এক হিন্দু ধর্মীয় শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে ফতুল্লার পাগলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

যুগল চন্দ্ৰ শীল (৪৮) পটুয়াখালী জেলার মাদারবুনিয়া গ্রামের মৃত কাৰ্ত্তিক চন্দ্র শীলের ছেলে। তিনি ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যুগল চন্দ্ৰ পাগলা উচ্চ বিদ্যালয়ের পাশে সাইদুর রহমানের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। এ বাড়িতেই স্কুলের ক্লাসের পর শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তিনি। সম্প্রতি তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এরমধ্যে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির ১ ছাত্রীকে ৩ দফায় তার বাসায় ধর্ষণের চেষ্টা করেন যুগল চন্দ্র। শনিবার বিষয়টি মায়ের কাছে জানান ওই ছাত্রী। এরপর স্থানীয় লোকজন জানতে পেরে থানায় খবর দেন।

পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা গণমাধ্যমকে জানান, যুগল চন্দ্র স্কুলের হিন্দু ধর্ম শিক্ষক। তার বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন। এ অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। স্কুলের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হবে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ