ড. ইউনুসের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা নয়, সিনেমার স্ক্রিপ্ট বাস্তবায়ন চলছে: আপ

by AMIRUL ISLAM

ড. ইউনুসের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সরকার বিচার, সংস্কার ও নির্বাচনের পথে না হেঁটে দেশকে ক্রমশ একটি অন্ধকার চোরাবালির দিকে ঠেলে দিচ্ছে। আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে রাষ্ট্র পরিচালনার পরিবর্তে তারা এমন এক খুনোখুনির পথ প্রশস্ত করছে, যেন হরর সিনেমার স্ক্রিপ্টই বাস্তবায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আপ বাংলাদেশ এর প্রধান সংগঠক নাঈম আহমাদ।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শাহবাগে আপ বাংলাদেশের আয়োজনে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

নাঈম আহমাদ বলেন, গত এক বছরে মুসাব্বির, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিসহ অন্তত সাড়ে ৩০০ মানুষ সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে।

হাসিনাবিহীন বাংলাদেশে এ ধরনের খুনোখুনির ঘটনা চরম হতাশাজনক। এমন দৃশ্য সাধারণত হরর মুভিতেই দেখা যায়। এই স্ক্রিপ্ট হাসিনার আশ্রয়দাতা দিল্লি থেকে আসছে কিনা, আমরা জানি না। জুলাই অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে আমরা এমন পরিস্থিতি আর দেখতে চাই না।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ