‘শাহজালালে নামলে স্যালুট দিয়ে জেলে পাঠানো হবে’-হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে জাগপার বার্তা

জাতীয় প্রেসক্লাবের অনুষ্ঠানে জাগপা নেতার বক্তব্য, জুলাই সনদ বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার ঢাকার সহযোগিতা চেয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশও এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত, তবে সবার আগে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো উচিত।

বিজ্ঞাপন
banner

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের জাগপায় যোগদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাশেদ প্রধান বলেন, ভারতের রাজনীতিক শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনাকে দেশে পাঠানো হলে তাকে ‘স্যালুট’ দিয়ে জেলখানায় পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার, আহত ব্যক্তিরা এবং সাধারণ জনগণ শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে জাগপা এই নেতা বলেন, বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা ভারতের নির্দেশনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজ শেষ করতে চায়। তিনি দাবি করেন, গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারকে গণআন্দোলনের মুখোমুখি হতে হবে।

অনুষ্ঠানে যোগদানকারীদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, জাগপায় নতুনদের অংশগ্রহণ প্রমাণ করে তারা ক্ষমতার রাজনীতির পরিবর্তে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে আগ্রহী। তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম এবং ভিপি মো. মুজিবুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জাগপায় যোগদান করেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ