জুলাই আছে বলেই সরকার আছে, জুলাই না থাকলে কিছুই থাকবে না- জামায়াত আমির

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার (১৩ এপ্রিল) আয়োজিত এক জাতীয় সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “জুলাই আছে আমরা আছি, জুলাই আছে সরকার আছে—জুলাই না থাকলে কিছুই থাকবে না।”

তিনি দাবি করেন, গণভোটের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করতেই তাদের আন্দোলন।

প্রয়োজনে আবারও জীবন দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “এই আন্দোলন কোনো সুবিধাবাদী বা ক্ষমতার ভাগ-বাটোয়ারার আন্দোলন নয়; বরং এটি জনগণের রায়ের প্রতি সম্মান এবং শহীদদের রক্তের প্রতিশ্রুতি বাস্তবায়নের লড়াই।”

আন্দোলনের সূচনা প্রসঙ্গে তিনি বলেন, সংসদে সংস্কার পরিষদের সভা আহ্বানের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করা হলে তারা প্রতিবাদস্বরূপ সংসদ ত্যাগ করেন। পরে জনগণের রায় নিয়েই আবার সংসদে ফিরে যাওয়ার ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমান রাজনীতির দুষ্টচক্র ভেঙে জনগণের সমস্যা নিয়ে সংসদে খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, সংসদে আবারও ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে এবং বিরোধীদের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করা হচ্ছে। এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই আন্দোলন সবার জন্য। আমরা আমাদের সন্তানদের কারো গোলাম বানাতে চাই না এবং কোনো পারিবারিক শাসন বা ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ