বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রেই, ট্যাঙ্কার ছুটছে আমেরিকার দিকে- ট্রাম্প

ইরান–ইসরায়েল উত্তেজনার মধ্যেই তেলের দামে ওঠানামা, যুদ্ধবিরতির পরও বাজারে অস্থিরতা

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের সেরা ও সবচেয়ে ‘মধুর’ তেল ও গ্যাস যুক্তরাষ্ট্রেই রয়েছে।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ এখন যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে, যাতে তারা এই জ্বালানি সংগ্রহ করতে পারে।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের বৃহত্তম তেলবাহী ট্যাঙ্কারগুলোর কিছু ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পথে রয়েছে।

তার ভাষ্য, বিশ্বের যেকোনো স্থানের তুলনায় উন্নত মানের তেল ও গ্যাস পাওয়ার জন্যই এসব জাহাজ যুক্তরাষ্ট্রে আসছে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের তেলের মজুত বিশ্বের পরবর্তী বৃহত্তম দুটি তেল অর্থনীতির সম্মিলিত মজুতের চেয়েও বেশি। পাশাপাশি দেশটির তেলের মানও অনেক উন্নত বলে উল্লেখ করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম সম্প্রতি অস্থির হয়ে উঠেছে। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম একসময় ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে উঠলেও, শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর তা প্রায় ১৫ শতাংশ কমে ৯২ ডলারের নিচে নেমে আসে।

সংঘাতের জেরে ইরানের অবরোধে গুরুত্বপূর্ণ শিপিং রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও সীমিত হয়ে পড়ে। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই জলপথ পুনরায় চালু করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

banner

এ জাতীয় আরো সংবাদ