সংবিধান ও সংস্কার বিষয়ে আগামীকাল ডাকসুতে আলোচনা করবেন মাওলানা মামুনুল হক

by Master Fatih
সংবিধান ও সংস্কার বিষয়ে আগামীকাল ডাকসুতে আলোচনা করবেন মাওলানা মামুনুল হক

অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে “সংবিধান ও সংস্কার: নতুন বাংলাদেশ নাকি পুরোনো ফ্যাসিবাদ” শীর্ষক একটি আলোচনা সভা আগামীকাল ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল এগারোটায় ডাকসুতে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

উক্ত আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক অংশগ্রহণ করবেন। তিনি দেশের সংবিধান, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তাঁর মতামত উপস্থাপন করবেন।

আয়োজক সূত্রে জানা যায়, এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গঠনমূলক সংলাপের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

banner

এ জাতীয় আরো সংবাদ