ইরানে পারমাণবিক হামলার জল্পনা নাকচ হোয়াইট হাউসের

ট্রাম্পের সতর্কবার্তা ও ভ্যান্সের বক্তব্য ঘিরে বিতর্ক, ‘পারমাণবিক ইঙ্গিত নেই’ দাবি যুক্তরাষ্ট্রের

by ABDUR RAHMAN

ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে বিশ্বজুড়ে জল্পনার মধ্যে বিষয়টি সরাসরি নাকচ করেছে হোয়াইট হাউস। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর সাম্প্রতিক বক্তব্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইঙ্গিত ছিল না বলেও জানানো হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, “আজ রাতে একটি পুরো সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না।” তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়।

বিজ্ঞাপন
banner

পরবর্তীতে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের হাতে এমন কিছু সামরিক সক্ষমতা রয়েছে, যা এখনো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার এই বক্তব্য ঘিরেই পারমাণবিক হামলার আশঙ্কা তৈরি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ব্যাখ্যা ছড়িয়ে পড়ে।

বিশেষ করে কমলা হ্যারিস-সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ভ্যান্সের বক্তব্যে ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। তবে হোয়াইট হাউস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) বার্তায় জানায়, “ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন, তাতে আক্ষরিক অর্থেই এমন কোনো ইঙ্গিত নেই।”

এদিকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং ট্রাম্পের সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। যদিও ওয়াশিংটন এখনো পারমাণবিক হামলার সম্ভাবনা অস্বীকার করে যাচ্ছে, তবুও পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ অব্যাহত রয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ