গণভোটের রায় না মানলে সরকার অবৈধ: রাজপথে নামার হুঁশিয়ারি আসিফ মাহমুদের

গণরায় উপেক্ষা করলে রাজপথে নামার ঘোষণা, বিএনপির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ

by ABDUR RAHMAN

গণভোটের রায়কে উপেক্ষা করা হলে সরকারকে অবৈধ আখ্যায়িত করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ ঘোষণা দেন।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গণভোটের গণরায় উপেক্ষা, রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশ বাতিল এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

আসিফ মাহমুদ বলেন, “গণভোটের রায়কে না মানলে সেদিন থেকেই এই সরকারকে অবৈধ সরকার বলব এবং রাজপথে নামতে সময় নেব না।”

তিনি দাবি করেন, জনগণের মতামত উপেক্ষা করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের সময় কিংস পার্টি গঠনের লক্ষ্যেই গণভোট করা হয়েছিল, তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন এবং এবারের গণভোট সে উদ্দেশ্যে হয়নি।”

এ সময় প্রশাসক নিয়োগের বিষয়ে বিএনপি সংবিধান লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন এনসিপির এই মুখপাত্র।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ