গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ী গ্রামে রবিবার (৫ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি পুকুরের পানির নিচে লুকানো ১ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়েছে। এই ব্যারেল থেকে মোট ১৫০ লিটার ডিজেল পাওয়া গেছে।
অভিযানটি পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
তিনি জানান, নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের তল্লাশির একপর্যায় পার্শ্ববর্তী পুকুরে লুকানো ডিজেলভর্তি ব্যারেল পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুদ এবং বেশি দামে বিক্রির দায়ে নজরুল মোল্লারের স্ত্রী আসমা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার মো. মাসুম বিল্লাহ আরও বলেন, এই ধরনের অভিযান ভোক্তা অধিকার রক্ষা এবং তেলের বাজারে স্বচ্ছতা বজায় রাখার জন্য নিয়মিতভাবে চালানো হবে।
স্থানীয়রা এই ঘটনাকে চাঞ্চল্যকর ও কৌতূহলজনক বলে মন্তব্য করেছেন। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, বেশি মুনাফা লাভের জন্য ২শ’ লিটার ডিজেল ড্রামে ভরে পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল।

মাসুম বিল্লাহ আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান চলমান থাকবে, যাতে তেলের বাজারে অবৈধ মজুত এবং মূল্য নিয়ন্ত্রণে রাখা যায়।
আর/

