বিএনপির সাম্প্রতিক কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ এখন তারা বাতিল বা সংশোধন করছে, যদিও সেসব অধ্যাদেশ জারির সময় দলটি কোনো বিরোধিতা করেনি। বরং কিছু ক্ষেত্রে তারা সেগুলোকে স্বাগত জানিয়েছিল।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ৯ এপ্রিল দেশব্যাপী জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি এবং ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ সফল করার জন্য তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বৈঠকে সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মুফতী সাঈদ নূর, মাওলানা কোরবান আলী কাসেমীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় সংস্কৃতি মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করে নেতারা বলেন, ব্রাহ্মণ্যবাদী আধিপত্যকে তুষ্ট করতে গিয়ে ইসলামী তাহজিব-তামাদ্দুনবিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে পারে।
বৈঠকে দেশে চলমান তেল সংকট এবং শিশুদের জন্য গুরুত্বপূর্ণ টিকার ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন, জ্বালানি সরবরাহে বিঘ্ন ও টিকার সংকট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ বিষয়ে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
বৈঠকে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠক শেষে গত ২৬ মার্চ কুমিল্লার মিয়ামি হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করে দোয়া করা হয়।
