মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব সহজেই হরমুজ এর বর্তমান অচলাবস্থা দূর করতে সক্ষম। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিছুটা সময় পেলেই এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় চালু করা সম্ভব।
ট্রাম্পের ভাষায়, “এই পথ খুলে দিতে পারলে সেখান থেকে তেল উত্তোলন করে বিপুল লাভ করা যাবে।”
তিনি আরও উল্লেখ করেন, প্রণালিটি সচল করা গেলে তা বিশ্ববাজারে তেলের এক বিশাল উৎস বা ‘গাশার’ হিসেবে কাজ করতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে, বিশেষ করে ইরানের অবরোধের কারণে যখন বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তখন ট্রাম্পের এমন আত্মবিশ্বাসী মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
তার বক্তব্যে স্পষ্ট, তিনি এই সংকটকে একটি কৌশলগত ও অর্থনৈতিক সুযোগ হিসেবেই দেখছেন।
সূত্র: আল জাজিরা

