জ্বালানি নিয়ে জনদুর্ভোগ: সংসদে জ্বালানি মন্ত্রীর জবাবদিহি চাইলেন এমপি হাসনাত

আতঙ্কে বেশি তেল নিচ্ছে মানুষ, সরবরাহ স্বাভাবিক—দাবি জ্বালানিমন্ত্রীর

by ABDUR RAHMAN

জ্বালানি তেলের সংকটে দেশের বিভিন্ন স্থানে পাম্পে দীর্ঘ লাইনের বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পাম্প বন্ধ হয়ে যাচ্ছে এবং মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।

বিজ্ঞাপন
banner

সংসদে হাসনাত আবদুল্লাহ বলেন, “রাস্তায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে, সিলেটসহ বিভিন্ন জায়গায় পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সরকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। মন্ত্রী কি এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন না?”

তিনি আরও অভিযোগ করেন, মন্ত্রী সমস্যাটি স্বীকার না করে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখাচ্ছেন।

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে ইরানকে কেন্দ্র করে বৈশ্বিক পরিস্থিতির কারণে মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল নিচ্ছে।

তিনি বলেন, “আগে দেড় দিনে যে পরিমাণ তেল বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হচ্ছে। তবে জ্বালানি নেই—এটি সত্য নয়।”

মন্ত্রী আরও জানান, গ্যাস সংকটের পেছনে পুরোনো সঞ্চালন লাইন ও কম উত্তোলন দায়ী। এ সমস্যা সমাধানে নতুন প্রকল্প নেওয়া হয়েছে, তবে বাস্তবায়নে সময় লাগবে। পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমাতে আলোকসজ্জা সীমিত রাখা এবং এসি ২৫ ডিগ্রিতে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানির মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করা হচ্ছে এবং নতুন চালান আসার প্রক্রিয়া চলমান রয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ