ইহুদিবিরোধী মন্তব্যের জেরে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল

by AMIRUL ISLAM

অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের আলোচিত ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করে তাকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়েছে, ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন আজহারি। সফরের মাঝপথেই দেশটির সরকার তাকে এই নির্দেশ দেয়।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) তার ভিসা বাতিল করা হয়। তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।

এর আগে তার ওপর যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এক আলোচনায় আজহারি হিটলারের প্রশংসা এবং ইহুদিবিদ্বেষী মন্তব্য করেছিলেন। তিনি ইহুদিদের অমানবিক আখ্যায়িত করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

এছাড়া হিটলারকে ইহুদিদের জন্য ‘স্রষ্টা প্রদত্ত শাস্তি’ হিসেবে উল্লেখ করেন এবং ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ ও ‘বিষাক্ত কলঙ্ক’ বলে মন্তব্য করেন। তিনি আরো দাবি করেন, এইডসসহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং তারাই এ রোগ আবিষ্কার করেছে।

জানা গেছে, বক্তৃতায় তিনি ইহুদিদের প্রতি হিটলারের নিষ্ঠুরতা নিয়ে আনন্দ প্রকাশ করেন।

অস্ট্রেলিয়ার একজন সিনেটর বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে `জাতিগত বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগ রয়েছে এই বক্তার বিরুদ্ধে এবং তা প্রমাণিত হয়েছে। তিনি যুক্তরাজ্যের উদাহরণ দিয়ে বলেন, হিন্দুবিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২০২১ সালে আজহারির প্রবেশাধিকার বাতিল করা হয়েছিল।

সূত্র: ডেইলি মেইল ও ডেইলি টেলিগ্রাফ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ