মঙ্গলবার (২৪ মার্চ ২৬) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে আনন্দ ভ্রমণে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় ফেনীর বড় মসজিদের সামনে থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্য রওয়ানা হন তিনি। গুলিয়াখালী এলাকায় ঘোরাঘুরি শেষে সহকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খেয়ে ফেরার পথে হঠাৎ রাস্তায় পড়ে যান কাজী সিকান্দার। সাথে থাকা সহযোদ্ধারা দ্রুত তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মী, সাহিত্যপ্রেমী ও শুভানুধ্যায়ীরা।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিভিন্ন মহল।

