হরমুজ সংকটে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে ইরানের কাছে নিরাপত্তা চাইল দক্ষিণ কোরিয়া

জ্বালানি সংকট ও বাজার অস্থিরতায় সরাসরি তেহরানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে মিত্র দেশগুলো

by ABDUR RAHMAN

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর মিত্র দেশগুলোর আস্থা কমে যাওয়ার ইঙ্গিত মিলেছে। হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করতে এবার সরাসরি ইরানের কাছেই আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে যুদ্ধজাহাজ চাইলেও তাতে সাড়া মেলেনি। নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েও জ্বালানিবাহী জাহাজ চলাচলে আস্থা ফেরাতে পারেনি যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন
banner

এর প্রেক্ষাপটে বিভিন্ন দেশ ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিজেদের জ্বালানি সংকট সমাধানের চেষ্টা করছে। এ ধারাবাহিকতায় যুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়া, যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ইরানকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। ক্রমবর্ধমান সংঘাতের কারণে অর্থনৈতিক চাপ ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় তিনি এ আহ্বান জানান।

এদিকে সম্ভাব্য দীর্ঘমেয়াদি সংঘাত ও গুরুত্বপূর্ণ এ নৌপথে বিঘ্নের আশঙ্কায় এশীয় শেয়ারবাজারে ধস নেমেছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ‘ওন’-এর মান ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ