ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে প্রশ্ন, ইসরায়েলের দাবিতে প্রমাণ চায় ব্রিটেন

লন্ডনে হামলার সক্ষমতা নিয়ে স্পষ্ট তথ্য নেই: ব্রিটিশ মন্ত্রী স্টিভ রিড

by ABDUR RAHMAN

ইরানের কাছে লন্ডনে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে—ইসরায়েলের এমন দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত শনিবার (২১ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, তেহরানের কাছে প্রায় চার হাজার কিলোমিটার দূরত্বে হামলা চালাতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ দাবির বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ সতর্ক অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন
banner

এ বিষয়ে যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী স্টিভ রিড বিবিসিকে বলেন, “ইরান যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে কিংবা তা করতে সক্ষম—এমন কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন আমাদের কাছে নেই।”

ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার পর এ মন্তব্য সামনে আসে। দ্বীপটি ইরান থেকে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।

মন্ত্রী স্টিভ রিড ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের কতটা কাছাকাছি পৌঁছেছিল তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এ বিষয়ে ‘অপারেশনাল বিবরণ’ প্রকাশ করা সম্ভব নয়।

শুক্রবার রাতে ডিয়েগো গার্সিয়া অভিমুখে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানা গেছে। এর মধ্যে একটি মাঝপথে ভূপাতিত হয় এবং অন্যটি প্রতিহত করা হয়। যদিও এ হামলার দায় ইরানের ওপর চাপানো হলেও তেহরান তা অস্বীকার করেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ