স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরা হলনা সোহেলের, প্রাণ গেলো লঞ্চ চাপায়

সদরঘাটে দুই লঞ্চের ধাক্কা: নৌকার যাত্রী নিহত, নিখোঁজ ২, লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনা; আহত স্ত্রী মিটফোর্ড হাসপাতালে ভর্তি

by Master Fatih

স্টাফ রিপোর্টার | হুদহুদ নিউজ
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় একটি ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সোহেল। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। জানা যায়, স্ত্রী রুবাকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে লঞ্চে উঠছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হন এবং তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ‘আসা যাওয়া-৫’ নামের একটি লঞ্চ সদরঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা পাশে ভিড়িয়ে যাত্রী উঠানো হচ্ছিল। ঠিক তখনই ‘জাকির সম্রাট-৩’ নামের আরেকটি লঞ্চ পেছন দিক থেকে ধাক্কা দিলে দুই লঞ্চের মাঝখানে পড়ে যায় নৌকাটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লঞ্চ ঘাট ছাড়ার সময় পেছানোর কারণে নিয়ন্ত্রণহীন পরিস্থিতির সৃষ্টি হয়। এতে দুই লঞ্চের চাপে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় একজন যাত্রী গুরুতরভাবে পা বিচ্ছিন্ন হওয়ার মতো আহত হন এবং আরেকজন পানিতে পড়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ উঠেছে এবং নৌযান চলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন

banner

এ জাতীয় আরো সংবাদ