ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (১২ মার্চ) বিকেলে ফেসবুকে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি ইংরেজিতে মাত্র তিনটি শব্দ লেখেন—“Get out Chuppu।” পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়।

স্ট্যাটাসটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া পায়। মাত্র ১০ মিনিটের মধ্যে এতে প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন পড়ে এবং তিন হাজারের বেশি বার শেয়ার হয় বলে জানা গেছে। অনেকেই এটিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেওয়া মন্তব্য হিসেবে দেখছেন।
এদিকে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের ভাষণ শুরুর আগে বিরোধী দলের সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। পরে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে তারা ওয়াকআউট করে সংসদ কক্ষ ত্যাগ করেন।
তবে হাসনাত আব্দুল্লাহর এই সংক্ষিপ্ত স্ট্যাটাসের বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। ইতোমধ্যে বিষয়টি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
আর/

