যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পরও ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই: গোয়েন্দা প্রতিবেদন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরানের নেতৃত্বের সংহতি অটুট, গোয়েন্দা রিপোর্টে উল্লেখ

by ABDUR RAHMAN

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরও ইরান সরকারের পতনের কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, একাধিক গোয়েন্দা প্রতিবেদনেই একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে।

বিজ্ঞাপন
banner

সূত্রগুলো জানায়, ইরানের সরকার এখনও দেশটির জনগণের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। গত কয়েক দিনের মধ্যে সর্বশেষ প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। তিনজন সূত্রই নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।

যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হলেও ধর্মীয় নেতৃত্বের মধ্যে এখনো সংহতি রয়েছে। মার্কিন গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, আইআরজিসি ও খামেনির মৃত্যুর পরও ক্ষমতা নেওয়া অন্তর্বর্তী নেতারা দেশটির নিয়ন্ত্রণ ধরে রেখেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সামরিক অভিযান শিগগিরই শেষ হতে পারে। তবে যুদ্ধের লক্ষ্য হিসেবে ইরানের সরকার উৎখাত করার কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। ইসরায়েলও স্বীকার করেছে, যুদ্ধের ফলে ইরানি সরকারের পতন ঘটবে—এমন নিশ্চয়তা নেই।

এ হামলায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু, যেমন পারমাণবিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও শীর্ষ কমান্ডারদের অবস্থান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাতে এখন পর্যন্ত এক হাজার ৭০০ জন নিহত এবং হাজারের বেশি আহত হয়েছে।

গোয়েন্দা সূত্রগুলো বলেছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তনশীল এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক গতিশীলতা যে কোনো সময় বদলে যেতে পারে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ