স্টাফ রিপোর্টার | হুদহুদ নিউজ
বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ সংক্রান্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ঢাকা-১৩ আসনের ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম আদালতের হেফাজতে সংরক্ষণের নির্দেশ দেন।
এর আগে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন জোট সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক। আবেদনে তিনি নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবি জানান।
সাম্প্রতিক নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজকে বিজয়ী ঘোষণা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, এবারের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে ইতোমধ্যে ২৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী নথি ও সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হচ্ছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত বেঞ্চ এসব আবেদনের শুনানি পরিচালনা করছেন।
ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ: নির্বাচনী সরঞ্জাম হেফাজতে নিতে হাইকোর্টের নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানিতে নির্বাচনী সরঞ্জাম হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
১.৩K
