ইরান জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলি সামরিক ও কৌশলগত ‘হা’এলা স্যাটেলাইট’ কেন্দ্র ধ্বংস করেছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এই বিশেষ অভিযানে কেন্দ্রটি গুড়িয়ে দেওয়া হয়েছে।
সূত্র: তাসনিম নিউজ
আইআরজিসির জনসংযোগ দপ্তর জানায়, কেন্দ্রটি ইসরায়েলের যুদ্ধবিমান ও বিমানঘাঁটির মধ্যে স্যাটেলাইট যোগাযোগের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এটি ইসরায়েলের স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ।
গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ বেশ কয়েকজন উর্ধ্বতন সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের সামরিক ও বেসামরিক স্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয়, যা প্রচুর হতাহতের পাশাপাশি অবকাঠামোর ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।
এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনীও পাল্টা অভিযান চালাচ্ছে। তারা অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি অবস্থান এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে মোতায়েন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্য এলাকায় উত্তেজনা তীব্র আকার নিচ্ছে।
আর/

