মামদানির বাসভবনের সামনে শক্তিশালী বোমা হামলা

by AMIRUL ISLAM

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বাসভবনের সামনে বোমা হামলার ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, মামদানির বাড়ির বাইরে বিক্ষোভ চলাকালে একটি শক্তিশালী বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এ ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

গতকাল রোববার (৮ মার্চ) পুলিশ জানায়, মেয়রের বাসভবন গ্রেসি ম্যানশনের বাইরে অ্যাক্টিভিস্ট জ্যাক ল্যাংয়ের নেতৃত্বে কট্টর মুসলিমবিদ্বেষীরা জেড়ো জন। এ সময় আরেক দল পাল্টা বিক্ষোভ করলে সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন
banner

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ রোববার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে জানায়, উদ্ধারকৃত ডিভাইসটি কোনো সাধারণ স্মোক বোম্ব বা ধোঁয়া বোমা ছিল না। এটি ছিল অত্যন্ত শক্তিশালী ‘টিএটিপি’ বিস্ফোরক দিয়ে তৈরি একটি সক্রিয় বোমা। বিস্ফোরকটির ভেতরে ধ্বংসক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে নাট-বল্টু, স্ক্রু এবং ধাতব টুকরো ব্যবহার করা হয়েছিল।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ১৮ বছর বয়সি এক বিক্ষোভকারী জ্বলন্ত অবস্থায় ডিভাইসটি পুলিশের ব্যারিকেডের দিকে ছুড়ে মারে। এর কিছুক্ষণ পর তিনি দ্বিতীয় একটি ডিভাইস ব্যবহারের চেষ্টা করলে পুলিশ তাকে ও তার সহযোগীকে আটক করে। অভিযুক্ত দুজনেই পেনসিলভানিয়ার বাসিন্দা।

সূত্র: সিএনএন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ