খামেনির ‘শাহাদাত’ উল্লেখ করে জামায়াত আমিরের সমবেদনা

by ABDUR RAHMAN

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন— এমন খবরে গভীর শোক প্রকাশ করেছেন শফিকুর রহমান।

রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির খামেনির মৃত্যুতে শোক জানিয়ে একে ‘শাহাদাত’ হিসেবে উল্লেখ করেন এবং ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিজ্ঞাপন
banner

পোস্টে তিনি লেখেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শহীদ হওয়ার খবর আমাকে গভীরভাবে শোকাহত করেছে। এই কঠিন সময়ে ইরানি জনগণের প্রতি আমার অন্তরের সমবেদনা রইল। আল্লাহ তাদের দুঃখ সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন।’

তিনি আরও লেখেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তাহলে তা শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে।’

হামলা বন্ধের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে বর্তমান সময়ের সবচেয়ে জরুরি বিষয় বলে উল্লেখ করেন।

বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ এবং বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বানও জানান জামায়াত আমির।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ