রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস, শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতের

by ABDUR RAHMAN

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন বিষয় জনসমক্ষে প্রকাশ করায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতিতে এ উদ্বেগ জানান দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, “রাষ্ট্রপতি পদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত।” তার অভিযোগ, সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে তুলে ধরে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গোলাম পরওয়ার আরও বলেন, “রাষ্ট্রপতির বক্তব্য জাতির সামনে নতুন বিতর্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন।” রাষ্ট্রপতি পদে থেকে এ ধরনের বক্তব্য দেওয়া রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা সব দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ব্যক্তিদের সংযত ও পরিমিত বক্তব্য দেওয়া অত্যন্ত জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা অটুট রাখতে রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য দিতে হবে এবং রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় আরও সতর্ক থাকতে হবে।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ