ব্রিটেনে ভিন্ন দুই দিনে শুরু হচ্ছে পবিত্র রমজান

by FATIH WORK

ব্রিটেনে এ বছর পবিত্র রমজান শুরু হচ্ছে ভিন্ন দুই দিনে। চাঁদ দেখার পদ্ধতি ও ক্যালেন্ডার অনুসরণের পার্থক্যের কারণে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে এ বিভাজন দেখা দিয়েছে।

ক্যালেন্ডার অনুসরণকারী একটি অংশ বুধবার, ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে। এসব মসজিদে মঙ্গলবার রাতেই এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা হবে।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, সেন্ট্রাল জামাত আহলে সুন্নাত ইউকে বৃহস্পতিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে। তাদের মতে, চাঁদ দেখার ভিত্তিতেই রমজান শুরু হওয়া আবশ্যক। চাঁদ না দেখে রমজান-ঈদ পালন করা যায়। অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটাই সঠিক সিদ্ধান্ত।

এদিকে সৌদি আরবসহ বিভিন্ন উপসাগরীয় দেশে রমজানের চাঁদ দেখা গেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে ওইসব দেশে ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।

অপরদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে সেসব দেশে প্রথম রোজা পালিত হবে ১৯ ফেব্রুয়ারি থেকে।

চাঁদ দেখার ভিন্নতার কারণে বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে পার্থক্য দেখা দিলেও, ধর্মীয় উৎসাহ ও প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকে না মুসলমানদের মধ্যে।

সূত্র: ডেইলি জং।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ