শপথ ইস্যুতে আজ বিকেলে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

by ABDUR RAHMAN

দেশের বর্তমান পরিস্থিতি ও চলমান অস্থিরতার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই কর্মসূচি ডাকা হয়েছে।

বিজ্ঞাপন
banner

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার একই স্থানে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট বিক্ষোভ কর্মসূচি পালন করে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ