জামায়াতকে ইসলামী দল বলে লোক বোকার স্বর্গে বাস করে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ঝালকাঠি ঈদগাহ মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, যখন জানলাম জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবেনা তখন ঝুঁকি নিয়েই বের হয়ে আসছি। এখন আমরা একা নই আমাদের সাথে আলেম ওলামা ও দেশের জনগণ রয়েছে।
তিনি আরো বলেন, জামায়াতের ইশতেহারে কোথাও শরিয়া আইনের কথা বলা হয়নি।
আবুআ/

