দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদের প্রতি হৃদয়ের একটি আকুতি

by AMIRUL ISLAM

মুফতি আব্দুল মজিদ >>

ঈমানদার সংকটে পড়লে মহান আল্লাহকে আঁকড়ে ধরে। কাফের সংকটে পড়লে আল্লাহর নাফরমানিকে মুক্তির মাধ্যম ও নিরাপদ ঠিকানা মনে করে আঁকড়ে ধরে। পরীক্ষায় আপনার সফলতার সাথে আল্লাহর সন্তুষ্টি না থাকলে দিনশেষে কুখ্যাত কাফের ফেরাউনের ক্ষমতার মত হবে। ক্ষমতাই তার জন্য লাঞ্ছনার দরজা উন্মুক্ত করেছিল।

বিজ্ঞাপন
banner

বিপরীতে নৈতিকতার ওপরে অটল থাকার কারণে আপনি যদি অকৃতকার্যও হন, তবুও আপনার সাথে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি আছে। কারণ, আপনি নাম্বার হারালেও আল্লাহকে হারাননি।

দিনশেষে ইউসুফ আ. এর মত গোলাম হিসেবে মিশরে বিক্রি হলেও সেটা মিশরের স্বাধীন মানুষের শাসক হওয়ার পটভূমি তৈরি করেছিল। অসহায় শিশু মুসা আ. পানিতে ভেসেও নিরাপদ জায়গায় পৌঁছে গিয়েছিলেন। শাসক ফেরাউন তৈরিকৃত রাস্তা পেয়েও পানিতে ডুবে শেষ হয়ে গিয়েছিল। কারণ, একজনের সাথে আল্লাহ ছিল আরেকজনের সাথে আল্লাহ ছিল না।

প্রিয় তালেবে ইলম বন্ধুরা! আপনি আপনার নৈতিকতা পরিত্যাগ করে সাথে নাম্বারকে রাখতে চান না মহান আল্লাহকে রাখতে চান? পাশ-ফেল বড় কথা নয়, আল্লাহর সন্তুষ্টিই প্রথম ও প্রধান কথা। আপনি ফেরাউনের লাঞ্ছনার ‘বিজয়’ চান নাকি ইউসুফ আ. এর ইজ্জতের ‘বিপর্যয়’ চান? সেটা নির্ধারণের দিন আপনার জন্য শুরু হয়ে গেল।

লেখক: শিক্ষক, মিফতাহুল উলুম মাদরাসা, বাড্ডা-ঢাকা।

খতিব, লৈহারটেক বাইতুল জান্নাত জামে মসজিদ, বাড্ডা-ঢাকা।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ