দেশে ফের ভূমিকম্প

by fateema janna

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রংপুরের ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন
banner

তারা জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল।

এর আগে সর্বশেষ ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়।

নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ও কম্পন অনুভূত হয়।

banner

এ জাতীয় আরো সংবাদ