দ্বিতীয় দিনে মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা

by fateema janna

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনে ভোটারদের মধ্যে উৎসবমুখর প্রচারণা পরিলক্ষিত হয়। এ সময় কুমিল্লা ৩ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ভোটারদের সাথে মতবিনিময় করেন।

দলের হেভিওয়েট ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে মুরাদনগরে সাধারণ জনগণের মাঝে ভিন্ন একটা উৎসাহ লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন
banner

শুক্রবার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৫নং পশ্চিম নবিপুর ইউনিয়নের নবীপুর বাজার ও রহিমপুর স্টেশন এলাকায় হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ করেন মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ইসলামী আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি ডাক্তার সাইফুল ইসলামসহ ইউনিয়ন নেতৃবৃন্দ অংশ নেন। নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

banner

এ জাতীয় আরো সংবাদ