নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে লড়বেন খন্দকার আনোয়ার হোসেন

নারায়ঙ্গঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন

by Master Fatih

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ১০ দলীয় জোটের কোনো একক প্রার্থী থাকবে না বলে জানিয়ে আপসহীনভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাব ভবনের সিনামন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

খন্দকার আনোয়ার হোসেন বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনটি ১০ দলীয় আসন  সমঝোতার মাধ্যমে উন্মুক্ত রাখা হয়েছে। ফলে জোটভুক্ত যে কোনো দল এখান থেকে প্রার্থী দিতে পারবে। এই আসনে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলকে জোটের পক্ষ থেকে এককভাবে মনোনীত করা হয়নি।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে শুরু থেকেই স্পষ্ট অবস্থান ছিল। ভোটের মাঠে কোনো চাপ বা সমঝোতার নামে ছাড় দেওয়া হবে না। জোটের ঐক্য বজায় রেখেই এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে।”

banner

এ জাতীয় আরো সংবাদ