দেশের বরেণ্য আলেম মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহর নতুন গ্রন্থ ‘আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ প্রকাশিত হয়েছে।
সহীহ ও হাসান হাদীসের আলোকে রচিত এ গ্রন্থে মহানবী (সা.)-এর আদর্শ, সিরাত ও চরিত্র সংক্ষিপ্ত ও ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে।
গ্রন্থটিতে সিরাত-সংক্রান্ত সহীহ ও হাসান হাদিস সংকলনের পাশাপাশি প্রতিটি হাদিসের সূত্র ও শরঈ মান উল্লেখ করা হয়েছে।
উপমা-আলংকার পরিহার করে সহজ ও সাবলীল ভাষায় নবীজির জীবন ও দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে, যা তালিম ও সাধারণ পাঠের জন্য উপযোগী।
বইটি প্রকাশ করেছে মারকাযুন মাআরিফ আল-কুরআনিয়্যাহ, ঢাকা এবং পরিবেশনায় রয়েছে উমেদ প্রকাশ।
বইটি সংগ্রহ করতে এই ঠিকানায় যোগাযোগ করা যাবে-
বাড়ি : ১৬, রোড : ৩, সেক্টর : ১৬/এইচ, উত্তরা, ঢাকা।ফোন : ০১৮১৯৩৭৯৩৯৩
উমেদ প্রকাশের ঠিকানা-
দ্বিতীয় তলা, ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন : ০১৭৫৭৫৯৭৭২৪

