ইসরায়েলে সরকারের বিরুদ্ধে ইহুদিদের বিক্ষোভ, বাসচাপায় নিহত ১

by AMIRUL ISLAM

অধিকৃত বাইতুল মুকাদ্দাসে (জেরুজালেম) অর্থোডক্স ইহুদিদের বিক্ষোভ চলাকালে একটি দ্রুতগতির বাস বিক্ষোভকারীদের ওপর উঠে গেলে একজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পরপরই বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তি ১৮ বছর বয়সী এক ইসরায়েলি যুবক, যিনি ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজার হাজার অর্থোডক্স ইহুদি সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন। ওই সময় হঠাৎ একটি বাস বিক্ষোভকারীদের ভিড়ের দিকে ধেয়ে আসে।

ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করে, বাসে পাথর নিক্ষেপ করে এবং পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ডিম ও অন্যান্য বস্তু ছুড়ে মারে। এ সময় কয়েকটি স্থানে ময়লার ডাস্টবিনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: ডেইলি জং।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ