মোদির ‘বোন’কে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক: ওয়াইসি

by AMIRUL ISLAM

অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ওয়াইসি বলেন, দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির ‘এক বোন’ বসে আছেন, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক। তিনি বলেন, মহারাষ্ট্রের বিজেপি সরকার রাজ্যের জনগণকে বলছে যে তারা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছে। তাহলে দিল্লিতে থাকা ওই ব্যক্তিকেও বাংলাদেশে পাঠানো হোক। এ সময় সমাবেশে উপস্থিত জনতা হর্ষধ্বনিতে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানায়।

বিজ্ঞাপন
banner

ওয়াইসি উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, যদি তারা চান হাসিনাকে বাংলাদেশে পাঠানো হোক, তাহলে স্লোগান দিতে। তার আহ্বানে জনতা ‘নারায়ে তকবির’ ও ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়। পরে দেশটির প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মোদি জি, এই আওয়াজ শুনুন। তাকে নিয়ে যান, তাকে বের করে দিন, তাকে বাংলাদেশে পৌঁছে দিন।’

সূত্র: ইকোনমিক টাইমস ভারত।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ