ভারত পুরো বিশ্বকাপে দলগুলোকে তাহলে কিভাবে নিরাপত্তা দেবে: আমিনুল হক

by AMIRUL ISLAM

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর, ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার মদন লাল থেকে শুরু করে অনেকে।

এদিকে মুস্তাফিজের বাদ পড়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না বললেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তীব্র সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন
banner

আমিনুল হক বলেন, ভারত একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে পুরো দলকে কিভাবে দেবে?

আগামী ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপকে সামনে রেখেই নিরাপত্তার প্রশ্ন তুলে বিসিসিআইকে খোঁচা মেরেছেন আমিনুল। সংবাদ মাধ্যমকে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক বলেছেন, ‘মুস্তাফিজের সঙ্গে যা করা হলো তা কেবল খেলোয়াড়ি সিদ্ধান্ত নয়, এটি গভীর উদ্বেগের বিষয়।

যদি একজন ক্রিকেটারকে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়, তবে আসন্ন বিশ্বকাপে যখন পুরো দল ভারতের মাটিতে খেলবে, তখন তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে?’

ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স কেনার পর থেকেই বাংলাদেশি পেসারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিচ্ছিল।

ভারতের বিভিন্ন উগ্র রাজনৈতিক দলের কিছু লোক, সাম্প্রদায়িক ধর্মীয় সংগঠন ও উগ্রপন্থি ধর্মীয় গুরুরা কলকাতার সমালোচনা করে আসছেন।

সেই চাপ সামলাতে না পেরে মুস্তাফিজকে বাদ দিতে আজ কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। ইতিমধ্যে এক বিবৃতি দিয়ে বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ