মাদুরো কোথায় আছেন- আমেরিকার কাছে প্রমাণ চাইলেন ভাইস প্রেসিডেন্ট

by AMIRUL ISLAM

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন দাবির পর তার জীবিত থাকার প্রমাণ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

প্রেসিডেন্ট মাদুরো ও মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন, এ বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনও জানে না বলেও নিশ্চিত করেন তিনি।

বিজ্ঞাপন
banner

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, ভেনেজুয়েলায় হামলা চালানো এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাসের হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার (৩ জানুয়ারি) ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ