তৃতীয় দিনেও নেতাকর্মীদের ভিড় খালেদা জিয়ার কবরে

by AMIRUL ISLAM

বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে ৩য় দিনেও নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা কবর জিয়ারতে আসছেন।

আজ শুক্রবার (২ জানুয়ারি) জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন
banner

আমান উল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সানজিদা ইসলাম তুলিসহ দেশের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নেতৃত্বে কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।

অপরদিকে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে জনপ্রিয় এই নেত্রীর কবর জিয়ারত করতে আসছেন সাধারণ মানুষ।

দেখা গেছে, সকাল থেকেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভিড় জমে জিয়া উদ্যানের সমাধিস্থলে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করেই মানুষ কবর জিয়ারতে অংশ নিচ্ছেন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ