শেওড়াপাড়ায় খতমে নবুওয়াত ও কাদিয়ানি মতবাদ বিষয়ক সেমিনার আগামী শনিবার

by AMIRUL ISLAM

রাজধানী ঢাকার পূর্ব শেওড়াপাড়ায় সর্বসাধারণ মুসলমানদের ঈমান-আকিদা রক্ষার জন্য খতমে নবুওয়াত ও কাদিয়ানি মতবাদ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে পূর্ব শেওড়াপাড়ার মেহফিল কনভেনশন হলের ৬ষ্ঠ তলায় এমইসি কনফারেন্স রুমে (৯৬৫) ‘কাদিয়ানী মতবাদ : ইতিহাস, ঈমানী ঝুঁকি ও করণীয়’ শিরোনামে সেমিনারটি অনুষ্টিত হবে।

বিজ্ঞাপন
banner

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট দাঈ ও গবেষক আলেম, দেশের শীর্ষস্থানীয় ইসলামি গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকার খতমে নবুওয়াত বিভাগের প্রধান মাওলানা হুসাইন আহমদ। এছাড়া অন্যান্য গবেষক আলেম উপস্থিত থাকবেন।

সেমিনারে নির্ধারিত আলোচ্য বিষয়গুলো হল:

  • কাদিয়ানিদের ইতিহাস, উৎপত্তি ও আকিদাগত বিচ্যুতির বাস্তবতা।
  • ইতিহাসের আলোকে কাদিয়ানি মতবাদ ও উলামায়ে কেরামের ভূমিকা।
  • কাদিয়ানি মতবাদের সামাজিক প্রভাব ও বর্তমান কার্যক্রম।
  • কাদিয়ানি মতবাদ থেকে বাঁচতে আমাদের করণীয়।
  • প্রশ্নোত্তর পর্ব।

আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, এই সেমিনার সকলের জন্য উন্মুক্ত। অংশগ্রহণের জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফির প্রয়োজন নেই। আসন সংখ্যা ১০০। আগ্রহীদের নিজেদের আসন নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ