অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের নেতা মো. নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজিম উদ্দীন পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে চারদিক থেকে ঘিরে ফেলায় শেষ পর্যন্ত তিনি পালাতে পারেননি এবং সেখান থেকেই তাকে আটক করা হয়।

গ্রেপ্তার নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলার যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর বিভাগীয় পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, আদালতের ওয়ারেন্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আর/

